সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪৩

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪৩
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। যাদের মধ্য থেকে দু’জনকে গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গণিগঞ্জ বাজারে গণিগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুর রউফ ও ইউপি সদস্য আবদুল আউয়াল পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। গুরুতর আহতরা হলেন ইউপি সদস্য আবদুল আউয়াল পক্ষের জাকারিয়া আহমদ ও আবদুর রউফ পক্ষের ফারুক মিয়া। তাদেরকে সিলেটে পাঠানো হয়েছে। উভয়পক্ষের অন্যান্য আহতরা হলেন- চান মিয়া, রাফি মিয়া, আনফর আলী, বিল্লাল আহমদ, ইয়াসিন মিয়া, জাহাঙ্গীর আলম, মো. কামাল হোসেন, শামীম আহমদ, আবদুল ওয়াহিদ, জহির মিয়া, মো. মোসাহিদ আলী, আবুল হোসেন, মিজানুর রহমান, একরাম হোসেন ও জোনাব আলী। অন্যান্য আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাযায়নি। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অশোভন আচরণ, সাবেক খ-কালীন শিক্ষক শামীম আহমদ কর্তৃক শিক্ষার্থীদের উস্কে দেওয়াসহ অন্যান্য অভিযোগে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে আবেদনপত্র দিয়ে গত ১১ নভেম্বর কর্মবিরতিতে গিয়েছিলেন গণিনগর ষোলো গ্রাম উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক-কর্মচারী। পরে একদিন পর অর্থাৎ ১৩ নভেম্বর বুধবার অভিভাবকদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তাদের উপস্থিতিতে কিছুটা হট্টগোলও করেছিলেন উপস্থিত জনতা। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই মতবিনিময়। মতবিনিময় সভায় স্কুলের ছাত্রীরাও উপস্থিত ছিলেন। তখন ইয়াছিন মিয়া নামের বহিরাগত একটি ছেলে ছাত্রীদের ভিডিও ধারণ ও ছবি তুলতে চাইলে আবদুর রউফের ছেলে শামীম আহমদ মোবাইল ফোন কেড়ে নিয়ে ইয়াছিন মিয়াকে শাসিয়ে দেন। এ ঘটনায় তখনই কথা কাটাকাটি হয়েছে। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। গতকাল রবিবার আবদুল আউয়াল পক্ষের সিএনজি চালক আবদুর রব ও আবদুর রউফ পক্ষের সিএনজি চালক জহিরুল ইসলামের পক্ষে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে দু’জন মারামারিতে জড়িয়ে পড়েন। পরক্ষণেই উভয়পক্ষের শতাধিক লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী। ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে তাদের সংঘর্ষ। তখন দিরাই-মদনপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪৩ জন আহত হয়েছেন। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর