সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

অটোরিকসা চাপায় প্রাণ গেল শিশুর

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:৩২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:৩২:৩৯ পূর্বাহ্ন
অটোরিকসা চাপায় প্রাণ গেল শিশুর
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে অটোরিকসা চাপায় ফারহা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পাটাবুকা গ্রামের শরীফুল ইসলামের মেয়ে। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন পূর্বে ভাটি তাহিরপুর গ্রামে নানা আমির উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে ফারহা। রবিবার সন্ধ্যায় সড়কের পাশের দোকানে কলম আনতে যায়। এ সময় বেপরোয়া গতির একটি অটোরিকসা শিশু ফারহাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এসময় চালক অনিক মিয়া (২২) ও একজন যাত্রীও আহন হন। পরে তাদেরকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তবে শিশু ফারহা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ পাঠানো হলে পথিমধ্যে সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তিনি জানান, ঘটনাটি খুবই হৃদয় বিদারক। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯