সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:৩৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:৩৪:৩০ পূর্বাহ্ন
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপ-মুখপাত্র ফারহান হক। বৃহ¯পতিবার (৮ আগস্ট) নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, নতুন যে সরকার গঠিত হয়েছে, তাদের কাছ থেকে আমরা কী ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব পাই, সেটি আমরা দেখবো। আমরা সরকার ও বাংলাদেশি জনগণের যেকোনও প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত।

ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে জাতিসংঘের মহাসচিবের কোনও মন্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি জানান, সরকার গঠনে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিয়ে আমাদের যে আশা, সেটি আমরা বলেছি এবং আমরা এই আশা অব্যাহত রাখবো।

ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হিন্দু ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটেছ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যে সহিংসতা ঘটনা ঘটেছিল, সেটি কমে এসেছে।

ড. ইউনূসের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনও কোনও কথা হয়নি। কিন্তু জাতিসংঘের আবাসিক প্রতিনিধি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি