সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

কবি মমিনুল মউজদীনকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৭:৪০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৭:৪০:৫০ অপরাহ্ন
কবি মমিনুল মউজদীনকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ
জিয়াউর রহমান :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডায় জল-জোছনার কবি প্রয়াত মমিনুল মউজদীনকে স্মরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদে’র সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সদস্য জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক এবং সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমান, অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, মো. আব্দুর রব, মো. ওবায়দুল হক মিলন, মো. আনোয়ার হোসেন, আকরাম উদ্দিন, বিকাশ চন্দ, তানভীর আহমদ, গিলেমান আলম প্রমুখ। প্রধান অতিথি বিজন সেন রায় তার বক্তব্যে বলেন, জল-জোছনার শহর সুনামগঞ্জ। মরমী কবিদের তীর্থ স্থান এ শহরকে জোছনার শহর হিসেবে দেশ-বিদেশে তুলে ধরেছিলেন সর্বজন প্রিয় প্রয়াত পৌর চেয়ারম্যান কবি মমিনুল মউজদীন। রাজ পরিবারে জন্মগ্রহণ করলেও তাঁর চলাফেরা ছিল সাধারণের মতো। ছোটবেলা থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে ছিল তাঁর সখ্যতা। স্কুলে পড়াকালীন পাঠ্যবইয়ের বাইরে বই পড়ায় মনোযোগী হন। কলেজে পড়ার সময় তিনি লেখালেখিতে মনোযোগ দেন। শহরের সকল সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি ছিল। অন্যায়ের বিরুদ্ধে সামাজিক অন্দোলন গড়ে তুলতে তিনি সর্বদা সোচ্চার ছিলেন মমিনুল মউজদীন। তাঁর কবিতায় মাটি, মানুষ ও প্রকৃতির কথা বলেছেন। মানুষের ভালোবাসার কথা বলেছেন। সুনামগঞ্জই ছিল তাঁর ভালোবাসার শহর। ২০০৭ সালের ১৫ নভেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সঙ্গে থাকা স্ত্রী-পুত্রসহ তিনি মারা যান। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সভার শুরুতে কবি মমিনুল মউজদীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন মো. সাজাউর রহমান, শাহ মো. কামরুজ্জামান, মো. ওবায়দুল হক মিলন, বিকাশ চন্দ ও গিলেমান আলম। প্রতি শনিবার সন্ধ্যা ৫:৩০টায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ নিয়মিত অনুষ্ঠিত হবে। নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু