সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:০১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:০১:৫৪ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
স্টাফ রিপোর্টার :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দুই পক্ষের সংঘর্ষে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা ও বঞ্চিত গ্রুপ উসমান গণির কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানাগেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পরিচিতি সভা হওয়ার কথা ছিলো। সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন। দুপুর ১২টায় উসমান গণির পক্ষের লোকেরা নবগঠিত কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে দাবি করে শিল্পকলায় প্রবেশ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকলে ইমন দ্দোজার পক্ষের কর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতরা হলেন বৈষম্যবিরোধী আন্দোলন সুনামগঞ্জ নবগঠিত কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, ইকরাম আলী সায়েম, সবনম দৌজা জুঁতি, শফিক ও উসমানি গণি গ্রুপের নিহাল আহমদ, সাইমুন মিয়া, বাইজিত, ফাহিম, মিজানুর রহমান। এদিকে সংঘর্ষের ঘটনায় দুপুর থেকে বিকেল পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করে শিল্পকলা একাডেমি এলাকায়। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে উভয়পক্ষের বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করেন। বিকালে ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিমসহ সমন্বয়কদের একটি দল। বিষয়টি নিয়ে পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনের সাথে দেখা করেন প্রতিনিধি দলসহ উভয়পক্ষ। পরে শিক্ষার্থীদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের চেষ্টায় উভয়পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি বিরোধ নিষ্পত্তি করেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ছাত্রদের প্রোগ্রামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল। ঘটনাস্থলে শিক্ষার্থীদের বিভাগীয় নেতৃবৃন্দ আসেন। তারা উভয়পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে তাদের মিলিয়ে দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি