সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

তাহিরপুরে পল্লীবিদ্যুতের সাব স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১৪:৫১ পূর্বাহ্ন
তাহিরপুরে পল্লীবিদ্যুতের সাব স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলা সদরে পল্লীবিদ্যুতের সাব স্টেশন স্থাপন না করে ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় স্থাপনের প্রতিবাদে ও উপজেলা সদরে পল্লীবিদ্যুতের সাব স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ‘তাহিরপুরের সচেতন নাগরিক মহল’-এর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, বাদল মিয়া, বাবরুল হাসান বাবলু, তোজাম্মিল হক নাসরুম, শাহজাহান কবির, আবু জহর হৃদয়, জাহাঙ্গীর আলম, রূপম আখঞ্জি, আতিকুর রহমান আতিক, পারভেজ জামান, স ম খোকন, আবুল হাসান রাসেল, আসাদুজ্জামাস মুন্না, রাব্বি, দেবাশিষ সরকার রুবেল, তানিম আহমেদ লিংকন প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, উপজেলা সদর গুরুত্বপূর্ণ কারণ হাসপাতালসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে আর বিদ্যুতের প্রয়োজন সার্বক্ষণিক। উপজেলা সদরের চেয়ে পল্লীবিদ্যুতের সাব স্টেশন ট্যাকেরঘাট এলাকায় বেশি প্রয়োজন না। তাই উপজেলা সদরেই সাবস্টেশন তৈরি করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস