সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

দৈনিক জনকণ্ঠে কর্মবিরতি

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:২১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:২১:২৩ পূর্বাহ্ন
দৈনিক জনকণ্ঠে কর্মবিরতি
সুনামকণ্ঠ ডেস্ক :: অনিয়মিত বেতন, বেতন-পদোন্নতি বৈষম্য এবং কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি। জনকণ্ঠ ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আনুষ্ঠানিক কর্মবিরতির প্রথম দিন সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীরা কেউই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো কাজ করেননি। জনকণ্ঠ ঐক্য পরিষদ এই কর্মসূচির বিষয়ে আগেই জনকণ্ঠের মালিকপক্ষকে জানিয়েছিল। জনকণ্ঠ ঐক্য পরিষদ এর আগেও মালিকপক্ষকে কয়েক দফা চিঠি দিয়েছিল। কিন্তু মালিকপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে তারা তাদের বেতন ও সমুদয় পাওনা বুঝে পেতে কর্মবিরতির কর্মসূচি শুরু করেন। জনকণ্ঠ ঐক্য পরিষদ জানিয়েছে, জনকণ্ঠের সব সাংবাদিক-কর্মচারীদের বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সব বিভাগকে একসঙ্গে দিতে হবে। একই সঙ্গে বকেয়া বেতনও সমন্বয় করে দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা