সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:০৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:০৩:৩৫ পূর্বাহ্ন
সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি
সুনামকণ্ঠ ডেস্ক :: কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমার মাঠ সব সময় সাদপন্থি মুক্ত রাখার দাবি জানিয়েছে জাতীয় ওলামা-মাশায়েখ বাংলাদেশ। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ দাবি জাননো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মো. ফজলুল করীম কাসেমী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাদপন্থিদের কথায় মূলধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই। তাবলিগের এই মেহনতের কাজ মাওলানা ইলিয়াস (রাহমাতুল্লাহি আলাইহি) শুরু করেছেন। এখনো হাক্কানি ওলামায়ে কেরামরা এই মকবুল কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তারাই তাবলিগের মূলধারা, এর বাইরে কোনো ধারা নেই। দাওয়াত ও তাবলিগের মেহনতে কোনো বৈষম্যের স্থান নেই। ফজলুল করীম লিখিত বক্তব্যে আরও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ মাদরাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইজতেমা ময়দান শতকরা ৯০ শতাংশ ওলামাপন্থি তাবলিগের সাথী তথা উলামায়ে কেরামদের পরামর্শে শুরাই নেজামে চলনেওয়ালাদের জিম্মায় ছেড়ে দিতে হবে। গত ৫ নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এমনটি ছিল। অন্যথায় ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে গুটিকয়েক সন্ত্রাসী সাদপন্থিদের সংবাদ সম্মেলন মিথ্যাচারে ভরা পাগলের প্রলাপ মনে হয়েছে। সমাধানের পথ একটি খোলা আছে তওবা করুন আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহিহ পথে ফিরে আসুন সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা