সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ১২:২৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ১২:২৯:২৭ পূর্বাহ্ন
শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিলেন টিভি উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া। সেই মামলা তিনি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। ফারজানা ব্রাউনিয়া আদালতে হাজির হয়ে আদালতকে বলেন, এই মামলা তিনি আর চালাবেন না। গত ২৫ সেপ্টেম্বর ফারজানা আদালতে হাজির হয়ে পাঁচজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা প্রত্যাহার করায় এখন আর তদন্ত প্রতিবেদনের প্রয়োজন হবে না। মামলায় অন্য যাঁদের আসামি করা হয় তাঁরা হলেন- আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান। মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক ১ লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে ‘স্বর্ণ কিশোরী’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় তাঁকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যত দিন পর্যন্ত তাঁকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, তত দিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন। সেই হিসাবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা রয়েছে। মামলায় আরও বলা হয়, শাইখ সিরাজ ও অন্যরা পরস্পর যোগসাজশে তাঁর পাওনা পরিশোধ না করে তা আত্মসাৎ করেছেন। তিনি বারবার আসামিদের কাছে পাওনা টাকার দাবিতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন এবং তাঁর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন