সুনামগঞ্জ , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপণ অভিযান

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:৪৯:০৩ অপরাহ্ন
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপণ অভিযান
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে, ‘আগামী প্রজন্মের জন্য গাছ লাগাই, সবুজ সৌন্দর্যে দেশটা সাজাই’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১টায় শান্তিগঞ্জ উপজেলার যেহীন আহমেদ একাডেমি ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবা রানী পাল, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা আচার্য্য, ডিকেসিআর বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কামরূপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, সদরপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে উন্নত মানের আমগাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স