সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

২ মাসের জন্য বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:০৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:০৬:৩০ অপরাহ্ন
২ মাসের জন্য বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট
সুনামকণ্ঠ ডেস্ক :: দুই মাসের জন্য বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। মেজর রক্ষণাবেক্ষণের জন্য রোববার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা স¤পন্ন ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোমবার (১১ নভেম্বর) পটুয়াখালী পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বিদ্যুৎ বিতরণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আব্দুল মাওলা বলেন, বিদ্যুৎ কেন্দ্রের মেজর রক্ষণাবেক্ষণের জন্য রোববার মধ্য রাত থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা স¤পন্ন দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ রক্ষণাবেক্ষণে সময় লাগবে অন্তত দুই মাস। তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গত বছর প্রথম ইউনিটের মেজর রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এ বছর দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেজর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ইউনিটটি পুনরায় উৎপাদন শুরু করবে। পরে প্রথম ইউনিটের নিয়মিত বার্ষিক রুটিন রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এতে ২০-২৫ দিন সময় লাগবে। বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ বলেন, আমরা আগেই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু দেশে বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে দুই দফা পেছানো হয়েছে। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রোববার থেকে একটি ইউনিটের উৎপাদন বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। একটি ইউনিট বন্ধ করায় বিদ্যুৎ সরবরাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে শীত মৌসুম শুরু হয়েছে। সাধারণত শীতে বিদ্যুতের চাহিদা অর্ধেকের নিচে নেমে যায়। তাই একটি ইউনিট বন্ধ থাকলেও বিতরণ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। পটুয়াখালী পাওয়ার গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নাইম বলেন, পায়রা তাপবিদ্যুতের একটি ইউনিট বন্ধ হয়ে গেলে পটুয়াখালীতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। কারণ গ্রীষ্মকালে পটুয়াখালীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে ১০৮ মেগাওয়াট। কিন্তু শীত মৌসুমে এ চাহিদা মাত্র ৪৫ মেগাওয়াটে নেমে আসে। তিনি বলেন, এছাড়া পটুয়াখালী শহর সংলগ্ন ডিজেল চালিত ১৫০ মেগাওয়াট ক্ষমতা স¤পন্ন পায়রা ইউনাইটেড পাওয়ার প্লান্ট থেকেও আমরা নিয়মিত বিদ্যুৎ পাচ্ছি। তাই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হলেও বিতরণ ব্যবস্থায় এর কোনো নেতিবাচক প্রভাবে পড়বে না। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাংলাদেশ-চায়না বিদ্যুৎ কো¤পানি লিমিটেডের (বিসিপিসিএল) পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২২ সালের মার্চে উৎপাদনে যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন