সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:০৪:৪৫ অপরাহ্ন
জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি
সুনামকণ্ঠ ডেস্ক :: তৃতীয় ধাপে বাদ পড়া চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা জানান, তৎকালীন ফ্যাসিস্ট সরকার ২০১৩ সালের ৯ জানুয়ারি সারাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা করেন। কিন্তু সমপর্যায় যোগ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে সারা দেশে তিন পার্বত্য জেলা ও ছিটমহলসহ প্রায় ৪ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বঞ্চিত হয়। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মো. মিজানুর রহমান বলেন, জাতীয়করণের দাবিতে বিগত ২০১৫ সাল থেকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে। ২০১৮ সালে ১৮ দিন ২০১৯ সালে ৫৬ দিন জাতীয় প্রেসক্লাবে অনশন পালন করে ১৮ সালে অনশন চলাকালীন সময়ে তৎকালীন সচিব আকরাম আল হাসান আন্দোলনরত শিক্ষকদের নিকট আসে এবং আশ্বস্ত করেন ৬ মাসের মধ্যে বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, কিন্তু ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ক্ষমতার অপব্যবহার করে এক বিজ্ঞপ্তি জারি করে। যাতে উল্লেখ ছিল-আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আপাতত সুযোগ নেই। আমরা ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট সাবেক সচিবের বিজ্ঞপ্তি বাতিলসহ বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতাভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন- বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি