সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

নগদের বিষয়ে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ১২:৫৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ১২:৫৮:৩৬ অপরাহ্ন
নগদের বিষয়ে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত
সুনামকণ্ঠ ডেস্ক :: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর অনিয়ম ও জালিয়াতি খুঁজে বের করেত ফরেনসিক অডিট বা নিরীক্ষা করা হবে। রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় বিষয়টি অনুমোদন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের রিট পিটেশনের বিষয়টি পর্ষদে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন যাচাই রিকভারি সংস্থা নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে এবং নগদে ফরেনসিক অডিট করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে নগদ-এ বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক অনিয়ম খুঁজে বের করেত ফরেনসিক নিরীক্ষা করার জন্য ডাক অধিদফতরের মহাপরিচালককে চিঠি দিয়েছিলেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাক অধিদফতরের আলোচনা হয়। দুই পক্ষ একমত হওয়ায় ফরেনসিক নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়। এখন নিয়ম অনুযায়ী ডাক অধিদফতর কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কোনও নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে, যারা নগদের প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত সব কাজের ফরেনসিক নিরীক্ষা করবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও বলেন, পর্ষদ সভার অ্যাজেন্ডায় এক নম্বর ছিল কেন্দ্রীয় ব্যাংকের অডিট কমিটি পুনর্গঠন; এখানে নজরুল হুদার পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল আহমেদ তিতুমীরকে যুক্ত করা হয়েছে। এ ছাড়া ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। টাস্কফোর্সের কার্যপরিধি অনুমোদন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪