সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ১২:৩৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ১২:৩৭:৩৫ অপরাহ্ন
অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে পৃথক অভিযানে চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির। তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার লাউড়েরগড়, চিনাকান্দি, চাঁনপুর ও চারাগাঁও সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)’র অধীনস্থ লাউড়েরগড় বিওপির সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোনাইপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৭০০ ঘনফুট বালু, তিনটি মাহিন্দ্রা ট্রাক্টর, একটি পিকআপ ভ্যান আটক করে। যার বাজার মূল্য ৪৩,১৪,০০০ টাকা। এছাড়া একইদিনে বিশ্বম্ভরপুরের চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপি পৃথক অভিযানে ২০০ কেজি আপেল, ৩৪ বোতল ভারতীয় মদ, ৩ হাজার ২৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা, ১টি মোটর সাইকেল আটক করে বিজিবি। যার মূল্য-৭ লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা। সর্বমোট আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা