সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৩:৫০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৩:৫০:২৭ অপরাহ্ন
সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে এ পণ্য জব্দ করা হয়। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, ২টি ট্রলি ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২শ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাই পণ্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু