সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৩:২৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৩:২৮:২০ অপরাহ্ন
ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন গত ৯ নভেম্বর শনিবার জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে দিরাই উপজেলার কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৬২ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং এদের মধ্যে বাছাইকৃত ৪৩ জন অসচ্ছল দরিদ্র্য ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন করার পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ডাচ বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে দরিদ্র্য ছানি রোগীদের অপারেশন, ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবাসহ দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। এসময় ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সাদমান সাকিব আফিন্দীও উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু