সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের দাফন সম্পন্ন

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৩:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৩:২৪:৫১ অপরাহ্ন
সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের দাফন সম্পন্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: বিশিষ্ট শিক্ষাবিদ, সুনামগঞ্জ জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা ও সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় মরহুমের সাবেক কর্মস্থল সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর নিজ এলাকার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন মরহুমের সহপাঠী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদ, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, বর্তমান চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আবু ইসহাক, আলিমুল ইসলাম, নজরুল ইসলাম, এরশাদুল হক, মাস্টার নজিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ আহমেদ, মরহুমের ছেলে সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক এপিপি আজিজুর রউফ বিপ্লব, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রউফ দুর্লভ, মিজানুর রউফ সুলভ, ব্যাংক কর্মকর্তা মতিউর রউফ চয়ন, মিছবাউর রউফ জীবন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক কাজী আবু নুর মোহাম্মদ নুরুল আজিজ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান ধনু, আওয়ামী লীগ নেতা রাজা মিয়া, উপজেলা খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক স¤পাদক মাওলানা জুবায়ের আহমেদ, বায়তুল মাল স¤পাদক মাওলানা এনামুল হক, ইউপি সচিব আলী হোসেন, ইউপি সদস্য আশিক মিয়া, সাবেক ইউপি সদস্য মছকু মিয়া, মাস্টার ফুল মিয়া, আব্দুল গফফার সঞ্জু, মুহিবুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স