সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

অটোরিকসা চাপায় শিক্ষক নিহত বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
অটোরিকসা চাপায় শিক্ষক নিহত বিচারের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষক রাজীব চৌধুরীকে ‘হত্যাকারী’ অটোরিকসা চালক হুমায়ুনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। রবিবার দুপুরে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে প্রশিক্ষণার্থী শিক্ষকসহ প্রাথমিক শিক্ষকবৃন্দ এই কর্মসূচি পালন করেন। তারা অটোরিকসা চালক হুমায়ুনকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন। অটোরিকসা চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়া শিক্ষক সমাজ অবস্থান নিয়ে কর্মসূচি পালনকালে চরম যানজট দেখা দেয়। তখন পুলিশ ও সেনাবাহিনী এসে শিক্ষকদের বিচারের আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে এসময় শিক্ষকরা অনিবন্ধিত অটোরিকসা বন্ধেরও দাবি জানান। উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে প্রশিক্ষণার্থী শিক্ষক রাজীব চৌধুরীকে অটোরিকসা চাপা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার করা হয়। সিলেট থেকে এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে গত ৮ নভেম্বর আইসিইউতে মারা যান রাজীব চৌধুরী। তার মৃত্যুর পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা গাড়ি চালক হুমায়ুনকে গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষক রাজীব চৌধুরীর মৃত্যুতে ক্ষুব্ধ প্রাথমিক প্রশিক্ষণার্থী শিক্ষকরা রবিবার দুপুরে পিটিআই সড়কের সামনে প্রতিবাদী কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তীব্র যানজট দেখা দেয়। এসময় পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। ক্ষুব্ধ শিক্ষকরা ২৪ ঘণ্টার মধ্যে অটোরিকসাচালক হুমায়ুনকে গ্রেফতারের দাবি জানান। প্রশাসন বিচারের আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি সমাপ্তি করেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা গিয়াস উদ্দিন, হারুন রশিদ, রানা তালুকদার, আতাউর রহমান তালুকদার, আরতি রানী তালুকদার, আবুল কালাম আজাদ, রোকসানা ইয়াসমিন, বাদল তালুকদার, বিপ্লব চন্দ্র দাস, সাদিয়া ইসলাম মৌ, বিবেকানন্দ দাস, ইজ্জত আলী প্রমুখ। শিক্ষক নেতা হারুন রশিদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি রাজীব চৌধুরী শান্তশিষ্টভাবে রাস্তা পাড়ি দিচ্ছিলেন। তিনি রাস্তার সাইডেও ছিলেন। হঠাৎ বেপরোয়া অটোরিকসা এসে তাকে চাপা দেয়। এটি একটি খুন। একজন সম্ভাবনাময় শিক্ষককে খুন করেছে বেপরোয়া চালক। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। আমরা এই দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করেছি। প্রশাসন আশ্বাস দিয়েছেন খুনিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্ত করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি