সুনামগঞ্জ , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

শান্তিগঞ্জে দিলোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৮:৫৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৮:৫৭:০৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দিলোয়ার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দিলোয়ার হত্যা মামলার আসামী গ্রেফতারের খবরে শান্তিগঞ্জ থানায় ছুটে আসেন এলাকাবাসী। তারা থানা ঘেরাও করে আসামি জাহাঙ্গীরের ফাঁসির দাবি জানান। পরে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম হোসেন এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলীর ছেলে। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মধ্যরাতে সদরপুর নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় হত্যাকা-ের শিকার হন তিন সন্তানের জনক দিলোয়ার হোসেন। এঘটনায় জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন দিলোয়ার হোসেনের বড়ভাই আলী হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি

ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি