সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

লোকদল শিল্পীগোষ্ঠীর ২৬ বছর পূর্তি উৎসব উদ্বোধন

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৮:২৭:৫৮ পূর্বাহ্ন
লোকদল শিল্পীগোষ্ঠীর ২৬ বছর পূর্তি উৎসব উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ২৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী আলোচনা সভা, সংবর্ধনা ও ম্যাগাজিন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের র‌্যালি উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
উদ্বোধন শেষে লোকদল শিল্পীগোষ্ঠীর সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমাপ্ত হয়।

পরে বেলা আড়াইটায় লোকদল শিল্পীগোষ্ঠীর শিশুশিল্পীদের নিয়ে আয়োজনের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এদিকে অনুষ্ঠানটির ৩য় পর্বে সন্ধ্যা ৬টায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুর্য দাস রাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লোকদলের সাংগঠনিক সম্পাদক সাদিক আলম সাজু।

এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠনের উপদেষ্টা অ্যাড. অলক ঘোষ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাবেক পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, লোকদলের সিনিয়র সহ-সভাপতি যোবায়ের বখত সেবুল, লোকদল অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি মিনা পাল, লোকদলের প্রধান সংগীত প্রশিক্ষক অনামিকা কর লোপা। আলোচনা সভা, সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে ম্যাগাজিন অনুষ্ঠানে লোকদল শিল্পীগোষ্ঠীর জয়ন্ত পাল জয় ও মাকসুদুর রহমান দিপুসহ সংগঠনের শিল্পীদের সংগীত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​​অনুষ্ঠানটি সুনামগঞ্জের সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত মনোয়ার বখত নেক, প্রয়াত মমিনুল মউজদীন ও সাবেক মেয়র প্রয়াত আয়ূব বখত জগলুলকে উৎসর্গ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির