মুঠোফোন অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে। কোনো রিচার্জ বা ডেটা প্যাকেজ না কিনেই গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই সুযোগের আওতায় গতকাল শুক্রবার এবং আজ শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট চালাতে পারবেন গ্রাহকেরা।
শুক্রবার কো¤পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে- শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আরও বলা হয়েছে, এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধুমাত্র ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
মোবাইল ইন্টারনেট ফ্রি করে দিল গ্রামীণফোন
- আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:০৩:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:০৩:৪৬ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক