সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

৬৯০ বস্তা ভারতীয় চিনি আটক

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৪৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৪৩:১৩ পূর্বাহ্ন
৬৯০ বস্তা ভারতীয় চিনি আটক
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা ছয়টি ট্রাকে ৬৯০ বস্তায় ৩৩ হাজার ৮৯০ কেজি ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। আটক ট্রাক হেলপার মো. হাসান (১৯) দিরাই উপজেলার নগদিপুর গ্রামের মো. জমির হোসেনের ছেলে। বুধবার (৬ নভেম্বর) সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে ছয়টি ট্রাকে চিনির চালান আটক করা হয়। এরপর দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রাকের চিনির বস্তা গণনা করা হয়। পুলিশ জানায়, সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থেকে চোরাই চিনি আসার খবর জানতে পারে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর ইন্সপেক্টর রাসুল সান্দানি আজাদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা মালনীছড়া চা বাগান এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চলায়। এ সময় একে একে ছয়টি ট্রাকে চিনির চালান আটক করা হয়। ট্রাকগুলোতে ১১৭, ১০৮, ১১৫, ১১৪, ১১৮ ও আরেকটিতে ১১৮ বস্তা চিনি ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা উল্লেখ করা হয়। ওই চিনির মালিক হোসেন আহমদ নামে এক ব্যক্তি বলে জানিয়েছে পুলিশ। এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়টি ট্রাকে ভোরে চিনির চালান আটক করা হলেও গণনা করতে দুপুর হয়ে যায়। তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চোরাই চিনির চালান আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস