সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

হামলায় আহত ছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৩৭:৩৪ পূর্বাহ্ন
হামলায় আহত ছাত্রের মৃত্যু
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে হামলায় আহত মাদ্রাসা ছাত্র রায়হান মিয়া (১৩) অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বাউধরন গ্রামের কিশোর রায়হান মিয়া ও শাওন মিয়ার মধ্যে খেলাধুলা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৭ অক্টোবর সন্ধ্যা রাতে শাওন মিয়ার অতর্কিত হামলায় রায়হান মিয়া গুরুতর আহত হন। আহতকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন রায়হান। অবশেষে ঘটনার ১১ দিনের মাথায় ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় হতভাগ্য রায়হানের। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সালেহ উদ্দিন জানান, হতভাগ্য রায়হানের মৃত্যুর খবরে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, শিশুরদের মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স