সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিএনপি’র মিছিলে নেতাকর্মীদের ঢল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনের প্রত্যয়

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:২৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:২৬:১৯ পূর্বাহ্ন
বিএনপি’র মিছিলে নেতাকর্মীদের ঢল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনের প্রত্যয়
শহীদনূর আহমেদ :: গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনের প্রত্যয়ে সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও নবগঠিত কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালয়নায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, আকবর আলী, শেরেনূর আলী প্রমুখ। সমাবেশে জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রচেষ্টায় এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে এদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময় দিতে চাই। আশা করবো সরকার দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সোচ্চার থাকতে নির্দেশনা দেন তিনি। এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খ- খ- মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। মিছিলে মিছিলে কোর্ট পয়েন্ট থেকে, জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকাসহ আশেপাশের এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের ঢল নামে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ