সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

ধর্মপাশায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৯:০১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৯:০১:৩৯ পূর্বাহ্ন
ধর্মপাশায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও নেত্রকোণা সতরশী রেজভীয়া দরবার শরীফের খলিফা শাহ ছূফী হযরত মাওলান আব্দুল মান্নান চৌধুরী রেজভী সুন্নী আল-ক্বাদেরী (রহঃ)-এর স্মরণে প্রথম বার্ষিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বাদ আসর থেকে শুরু করে পরদিন ফজর পর্যন্ত উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের দশধরী গ্রামে ‘মা’ মহল প্রঙ্গণে রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ধর্মপাশা দশধরী রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মোহাম্মদ হামিদুর রহমান চৌধুরী রেজভী। শুভাগমন করেন নেত্রকোণা জেলার সতরশী রোজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর ছাহেব, শাহ ছুফী হযরতুল আল্লামা বদরুল আমিন রেজভী ছুন্নী আল-ক্বাদেরী। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হেকিম চৌধুরী। আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্যে কুমিল্লা জেলা থেকে আসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নাছির উদ্দিন জিহাদী রেজভী, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থেকে আসেন, আন্তর্জাতিক খ্যাতি স¤পন্ন তাসাউফ গবেষক গাজী মাওলানা হাবিবুর রহমান রেজভী, ময়মনসিংহ গৌরীপুর থেকে আসেন, মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরতুল আল্লামা সিরাজুল ইসলাম জিহাদী খতিব, ময়মনসিংহ শম্ভুগঞ্জ থেকে আসেন ও হযরত মাওলানা মোহাম্মদ মেহেদী মাসুদ আল মোজাদ্দেদী। এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন, মুহাম্মদ মুজিবর রহমান ভূঁইয়া রেজভী, মুহাম্মদ তাহের উদ্দিন বাচ্চু রেজভী, শামছুদ্দোজা আহমদ সাজা রেজভী ও মুহাম্মদ গোলাম রব্বানী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন খান, মুহাম্মদ জহিরুল আলম, মুহাম্মদ মাসুদুল হাসান, ব্যারিস্টার আসিফুর রহমান শাহীল, গালীব আহাম্মদ চৌধুরী ও মুহাম্মদ রহমতুল্লাহ খান। প্রথম বার্ষিক সুন্নী মহাসম্মেলনের সাফল্য কামনায় ছিলেন, রেজভীয়া মান্নানীয়া দরবার শরীফের খলিফা শাহ সুফী মুহাম্মদ রইছ উদ্দিন রেজভী ও শাহ সুফী মুহাম্মদ মোতাহার হোসেন রেজভী। প্রচার ও প্রকাশনায় ছিলেন মুহাম্মদ ফখরুল হাসান রেজভী ও সাংবাদিক মুহাম্মদ ফারুক আহমেদ জসিম রেজভী। প্রথম বার্ষিক সুন্নী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ নবী ও অলি গণের জীবনী নিয়ে কোরআন ও হাদিস থেকে বিশদ ধর্মীয় আলোচনা করেন। বুধবার (৬ নভেম্বর) ভোর রাতে আখেরি মুনাজাতের পর ফকিরি ও মুর্শিদি ছামা কাওয়ালীর পর দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ সবার মাঝে তোবারক বিতরণের মাধ্যমে এই সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠানের সমাপ্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস