সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫২:১৫ পূর্বাহ্ন
ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রা¤পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ে আপনাকে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ট্রা¤প প্রশাসনের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছেন বলেও তিনি উল্লেখ করেন। ড. ইউনূস বলেন, আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করায় এটাই প্রতিফলিত হবে যে আপনার নেতৃত্ব ও দূরদর্শিতা যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে অনুরণিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করা অব্যাহত রাখবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার¯পরিক স্বার্থসংশ্লিষ্ট অসংখ্য ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি বলেন, আমাদের অংশীদারত্ব আরও জোরদার করতে এবং নিরন্তর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি আমি। দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি, আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশ অংশীদারত্বের নতুন নতুন পথ অন্বেষণের লক্ষ্যে কাজ করে চলেছে। একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের সঙ্গে একত্রিত হয়ে সবার জন্য শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদার হতে ও সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশের সরকার ও শান্তিকামী মানুষ যুক্ত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ