সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫০:১৩ পূর্বাহ্ন
শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে অসময়ে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে শাক-সবজি বাগানেরও ক্ষতি হয়। ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার উপর দিয়ে প্রবল গতিতে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষকরা জানান, অসময়ে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান ঝরে গেছে। এছাড়া আধাপাকা ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা ও যুগলনগর এলাকার হাওরে উৎপাদিত আমন ধানের এমন ক্ষতি হয়। খাশিলা গ্রামের কৃষক এনামুল হক বলেন, জীবনে কখনো দেখিনি আমন ধান শিলাবৃষ্টিতে নষ্ট হতে। অসময়ে শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতি হওয়ায় রীতিমতো হতবাক হয়ে যান কৃষকেরা। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, শিলাবৃষ্টিতে দেশের অন্য স্থানে ব্যাপক ক্ষতি হলেও জগন্নাথপুরে অল্পতে রক্ষা হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় সহায়তা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক