সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

চালের দাম নিয়ন্ত্রণে কার্যকর ও কঠোর আইন প্রণয়ন করুন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন
চালের দাম নিয়ন্ত্রণে কার্যকর ও কঠোর আইন প্রণয়ন করুন
গণমাধ্যমান্তরে সংবাদ বেরিয়েছে, ‘বেড়েই চলেছে চালের দাম’। বলা হয়েছে যে, গত এক মাস ধরেই চালের মূল্য ক্রমাগত বেড়ে চলেছে। বিশেষ করে সিদ্ধ চাল ও মোটা জাতের চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন দিনমজুরসহ নি¤œআয়ের মানুষেরা। নির্দিষ্ট আয়ে বাড়তি দামে চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদেরকে। ভোক্তাদের ধারণা, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কারসাজি করে দাম বাড়ানো হচ্ছে প্রতিনিয়ত। এই কারসাজি দেশের ভোক্তা অধিকার আইন প্রয়োগ করে ঠেকানো যাচ্ছে না। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, মিল মালিকরা দাম বাড়িয়ে দিয়েছেন বলে তাঁরা (ব্যবসায়ীরা) বেশি দামে চাল কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ৫০ কেজি চালের বস্তার দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে মিল মালিকরা বলছেন, ধানের দাম বেড়েছে, তাই চালের দামও বেড়েছে। অর্থাৎ দাম কেবল বাড়ে কিন্তু কমে না কীছুতেই। ব্যবসায়ের নিয়ম এটাই, মুনাফার পুচ দামের মুখে না লাগলে বাজার বসে না। পণ্যের দাম বাড়ার এবংবিধ মুনাফা শিকারের পুঁজিবাদী অজুহাত অনেক পুরনো। বাংলাদেশে সেই ব্রিটিশ আমলের শুরু থেকে তার প্রকট প্রাদুর্ভাবের প্রবণতা পরিলক্ষিত হয়। এর মূলে ছিল ব্রিটিশ বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের চাল মজুত করে রাখার দুরভিসন্ধি। বাংলায় সংঘটিত ছিয়াত্তরের মন্বন্তর অর্থাৎ মহাদুর্ভিক্ষের প্রত্যক্ষদর্শী এক ইংরেজ (তাঁর নাম ইয়ং হাজব্যান্ড) ১৭৮৬ সালে প্রকাশিত একটি পুস্তকে লিখেছেন যে, ইংরেজ বণিকরা মুনাফা শিকারের পরবর্তী উপায় হিসাবে চাউল কিনে গুদামজাত করে রাখে। কারণ তারা নিশ্চিত ছিল, জীবন ধারণের পক্ষে অপরিহার্য এই দ্রব্যটির জন্য তারা যে-মূল্যই চাইবে তাই প্রাপ্ত হবে। চাল মজুদ করে মুনাফা করার সেই পুরনো কারসাজি এখনও চলছে। সরকারি বাজার নিয়ন্ত্রণ কার্যকর হচ্ছে না, কিন্তু ভোক্তা অধিকার আইনে খাদ্যদ্রব্য কোনও অবস্থাতেই মজুদ করা যাবে না এমন নিয়ম প্রচলন করতে সরকার অপারগ হচ্ছে, প্রকারান্তরে এই অন্যায়টি একটি পদ্ধতিগত কাঠামো পেয়ে যাচ্ছে বা যায়, একটি আর্থনীতিক ব্যবস্থা হিসেবে জনগণের নির্দিষ্ট অংশের ক্রমাগত ক্ষতি করে চলে, সমর্থন পেয়ে যায় রাজনীতিক সমাজের। বর্তমান মুনাফামুখি ব্যবস্থা বদলাতে না পারলেও অন্তত চালের দাম নিয়ন্ত্রণে কার্যকর ও কঠোর আইন প্রণয়ন করা যেতেই পারে। যাতে কোনও অবস্থাতেই কেউ চাল মজুদ করতে না পারে। এবংবিধ আইন প্রণয়ন ও যথাযথ কার্যকর করা ছাড়া চালের দাম নিয়ন্ত্রণ কখনওই সম্ভব হবে না। তবে চাল মজুদ নিষেধ করার আইন মদ নিষেধ করা বা প্রকাশ্যে ধূমপান নিষেধ করার আইনের মতো অকার্যকর হলে চলবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা