সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জেলা বিএনপি’র নতুন কমিটি গঠন আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১১:১১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০১:০৭:২২ অপরাহ্ন
জেলা বিএনপি’র নতুন কমিটি গঠন আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ছবি: কলিম উদ্দিন আহমেদ মিলন।
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সাড়ে ৫ বছর পর পুরাতন কমিটি বিলুপ্ত করে ৩২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার (৪ নভেম্বর) কয়েকটি জেলা ও মহানগরের সাথে সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ৪ নভেম্বর থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ.ত.ম মিসবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউর রহমান শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারি, সিরাজ মিয়া, নূর আলী, মো. আব্দুর রশীদ। এদিকে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে উল্লেখযোগ্য নেতাকর্মীর মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। নেতাকর্মীদের একটা বড় অংশ মনে করেন কমিটিতে বিগত আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। এদিকে, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, ঘোষিত কমিটির তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যাঁরা রাজপথে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হয়েছে। আমার বিশ্বাস এই কমিটির মাধ্যমে আগামীতে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে। জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, কমিটি তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এমন কমিটিতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল ১৫১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা বিএনপি কমিটির অনুমোদন দেয়া হয়। যে কমিটিতে দীর্ঘদিন সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম নূরুল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু