সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

ভূমি অফিসে দুর্নীতি : শাস্তিমূলক ব্যবস্থা নিতে জারি হবে প্রজ্ঞাপন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন
ভূমি অফিসে দুর্নীতি : শাস্তিমূলক ব্যবস্থা নিতে জারি হবে প্রজ্ঞাপন
সুনামকণ্ঠ ডেস্ক :: মাঠ পর্যায়ে ভূমি অফিসগুলোতে দুর্নীতি রোধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সোমবার (৪ নভেম্বর) ভূমি ভবনে ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। সেমিনারে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যে পর্যায়ে এখন ভূমি মন্ত্রণালয় আছে- খতিয়ান, খাজনা দেওয়া, মিউটেশন ইত্যাদি বিষয়ে জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার আদৌ হয়নি। আমি বলব না অল্প-বিস্তর হয়েছে, আদৌ হয়নি। ফলে মানুষ এখনো ভোগান্তির শিকার হচ্ছে। উপদেষ্টা বলেন, ইউনিয়ন ভূমি অফিস ঘিরে যে দুর্নীতির চক্র, আমরা আজীবন শুনে আসছি যে, তহসিলদারের দৌরাত্ম্যে গ্রামের মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকে। ১০০ টাকার খাজনা দিতে তাকে এক হাজার টাকা ব্যয় করতে হয়। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিবিড় তদারকি দরকার। তিনি বলেন, আমরা একটা প্রজ্ঞাপন দিয়ে দেবো এখানে যেহেতু সচিব সাহেব ও উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন-ভূমি অফিসের কেউ যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে, দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জড়ান কিংবা আলাপ-আলোচনা করেন যাতে তার বিরুদ্ধে সরাসরি আইনি প্রক্রিয়ায় যাওয়া যায়। উপদেষ্টা আরও বলেন, যেহেতু মাঠ পর্যায়ে মানুষের ভোগান্তিটা সরাসরি হয়। আমরা দুর্নীতি দমন কমিশনের সহায়তা এটা কঠোরভাবে মোকাবিলা করতে পারি, সেটা আপনারা করে দেখান। শুধু জিরো টলারেন্স অফিসে বসে বললে হবে না, মাঠ পর্যায়ের এটা দেখাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা