সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন
কৃষকদের মধ্যে ‘বিনা’ জাতের সরিষা ও ধানের বীজ বিতরণ

কৃষির উন্নয়নে দেশের উন্নয়ন হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১০:২৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১০:২৭:২৮ পূর্বাহ্ন
কৃষির উন্নয়নে দেশের উন্নয়ন হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সুনামগঞ্জের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মধ্যে ‘বিনা’ জাতের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের হাছননগর এলাকায় বিনা উপকেন্দ্রের হলরুমে ৮০ জন কৃষকের মধ্যে বিনা সরিষা-৯, বিনা সরিষা-১১, বিনা সরিষা ১২ ও বিনা ধান ২৫ বীজ বিতরণ করা হয়। বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তিনি বলেন, কৃষকরা দেশের স¤পদ। কৃষকদের কষ্টের বিনিময়ে অর্জিত ফসল দেশের মানুষের খাদ্যের অভাব পূরণ করেছে। কৃষির উন্নয়নে দেশের উন্নয়ন হবে। অধিক ফসল উৎপাদন বাড়াতে বিনা বিভিন্ন উন্নত জাতের বীজ উদ্ভাবন করেছে। কৃষকরা সঠিকভাবে নিয়ম মেনে উন্নত জাতের বীজ চাষাবাদ করে দেশের মানুষের খাদ্য যোগান দিচ্ছেন। কৃষকদের উন্নয়ন বীজ সার কীটনাশক সকল কিছু দিয়ে সহযোগিতা করা হচ্ছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স