সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

দলগুলোর মতের ভিত্তিতে জাপা নিয়ে সিদ্ধান্ত : উপ-প্রেস সচিব

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪২:১৪ পূর্বাহ্ন
দলগুলোর মতের ভিত্তিতে জাপা নিয়ে সিদ্ধান্ত : উপ-প্রেস সচিব
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির অফিসে হামলার হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী বিষটি দেখছে জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, সরকারের অবস্থান হলো, বর্তমান সরকার কোন রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল্ট তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল, বাংলাদেশ সব কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দিন, নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদান স্বীকার করি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত