সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিলো কানাডা, দিল্লির কড়া প্রতিক্রিয়া

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৬:৩৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৬:৩৭:৪২ পূর্বাহ্ন
ভারতকে ‘সাইবার শত্রু’ আখ্যা দিলো কানাডা, দিল্লির কড়া প্রতিক্রিয়া
সুনামকণ্ঠ ডেস্ক :: কানাডার সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটিতে ভারতকে সাইবার আক্রমণকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। শনিবার (২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ভারতের বিরুদ্ধে বিশ্বমঞ্চে একের পর এক অপপ্রচার চালাচ্ছে কানাডা। সম্প্রতি প্রকাশিত কানাডার ‘ন্যাশনাল সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫-২০২৬’ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের নেতৃত্ব একটি আধুনিক সাইবার প্রোগ্রাম গড়ে তোলার প্রয়াসে নিয়োজিত এবং এটি জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক প্রভাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কানাডার মতে, ভারতীয় সাইবার হুমকি সৃষ্টিকারী গোষ্ঠীগুলি কানাডার সরকারি নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি চালানোর উদ্দেশ্যে সাইবার কার্যক্রম পরিচালনা করছে। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল কানাডার এসব অভিযোগকে ‘অপ্রমাণিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এটিকে কানাডার আরেকটি অপচেষ্টা হিসেবে দেখছি, যা ভারতের ভাবমূর্তি ক্ষুণœ করতে করা হয়েছে। কানাডার উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেছেন, তারা ভারতের বিরুদ্ধে বিশ্বজুড়ে মতামত প্রভাবিত করার চেষ্টা করছেন। কানাডার সাইবার নিরাপত্তা প্রতিবেদনের ‘রাষ্ট্রীয় সাইবার শত্রুর হুমকি’ শিরোনামের অংশে ভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ভারত তার সাইবার ক্ষমতাকে ব্যবহার করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্বার্থ, গুপ্তচরবৃত্তি ও বৈশ্বিক মর্যাদা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে। কানাডার এই তালিকায় ভারতের পাশাপাশি চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার নামও রয়েছে। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি