সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৫১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৫১:১২ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
সুনামকণ্ঠ ডেস্ক :: ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার ও পরদিন সোমবার দুদিন ক্লাস-পরীক্ষা বর্জন করবেন তাঁরা। শনিবার বিকেলে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সাত কলেজ নিয়ে প্রেস সচিবের বক্তব্য প্রত্যাহার, সংস্কার কমিটি বাতিল, বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবি জানানো হয়। আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া বারী সাগর বলেন, আগামী রোববার ও সোমবার সাত কলেজে অভ্যন্তরীণ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীরা একাডেমিক কোনো ক্লাস পরীক্ষায় অংশ নেবে না। একই সঙ্গে সাত কলেজের সবগুলো ক্যা¤পাসে দাবির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করব। শিক্ষার্থীদের প্রতিপক্ষ কেউই নয়, তাঁদের প্রতিপক্ষ একটি সিন্ডিকেট। সাত কলেজকে অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। দেশের বিভিন্ন গুণীজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা চলমান আন্দোলনে সমর্থন করেছেন উল্লেখ করে দেশের সকল স্তরের মানুষের সমর্থন চান বারী। সংবাদ সম্মেলনে সাত কলেজের প্রতিনিধি, সাত কলেজ সংস্কার আন্দোলনের সংগঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স