সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪

সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন ড. কামাল হোসেন : সংস্কার কমিটি

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৫:১৩ পূর্বাহ্ন
সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন ড. কামাল হোসেন : সংস্কার কমিটি
সুনামকণ্ঠ ডেস্ক :: সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। শনিবার সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। সংবিধান সংস্কার কমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মুসতাইন বিল্লাহ শনিবার সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সংবিধান তৈরিতে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে কমিটি করা হয়েছিল। তাদের প্রস্তাবিত সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। সংবিধান দিবস পালন করা হয় ৪ নভেম্বর। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে সংবিধানের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। একটি পক্ষ সংবিধান সংশোধনের দাবি জানায়। আরেক পক্ষ সংবিধান পুনর্লিখনের দাবি জানায়। রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আইনজীবী শাহদীন মালিকের নাম ঘোষণা করা হয়। তবে পরে ১৮ সেপ্টেম্বর তাঁর জায়গায় ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন