সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:২৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:২৪:১২ পূর্বাহ্ন
ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
ধর্মপাশা প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বাট্টা গ্রামের একটি বসতবাড়ির উঠান থেকে শুক্রবার (১ নভেম্বর) রাতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী দীনবন্ধু সরকার (৬৮) তার নিজ বাড়ির উঠানে শুক্রবার সন্ধ্যার পর থেকে একই উপজেলার বাসাউড়া গ্রামের নয়ন সরকার (২৪), ঘাসী গ্রামের কাজল সরকার (৩০) ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গুটমন্ডল গ্রামের রাসেল মিয়া (৩০)-কে নিয়ে সেখানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। খবর পেয়ে ওইদিন রাত আটটা বেজে পাঁচ মিনিটের সময় সেখানে অভিযান চালিয়ে ৪৫টি ইয়াবাবড়ি ও ১৪পুরিয়া গাঁজা জব্দ করে এই চারজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে ওই চারজন মাদক ব্যবসায়ীকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ