সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

হাওরে নৌকাডুবিতে শিশু নিহত

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০১:২৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০১:২৯:০২ অপরাহ্ন
হাওরে নৌকাডুবিতে শিশু নিহত
শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরে নৌকাডুবিতে এক শিশু নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত শিশু সিদ্দিকা আক্তার (১০) দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রামের রুকনুজ্জামানের মেয়ে। আহত হয়েছেন তাসনিয়া আক্তার (২৬)। তিনি একই গ্রামের মখলিছুর রহমানের মেয়ে। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ২০/২৫ জন যাত্রী নিয়ে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে খাই হাওর পাড়ি দেওয়ার সময় প্রচণ্ড বেগে আফাল ও ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলে নৌকাটি কাত হয়ে যায় এবং নৌকার ভিতরে পানি ঢুকতে থাকে। তখন নৌকার চালক দ্রুত পার্শ্ববর্তী ফসলরক্ষা বাঁধে নৌকা ভেড়ান এবং যাত্রীদেরকে প্রাণে রক্ষা করেন। তৎসময় তাড়াহুড়ো করতে গিয়ে সিদ্দিকা আক্তার (১০) পানিতে ডুবে মারা যায় এবং তাসনিয়া আক্তার (২৬) আহত হন। আহত তাসনিয়া আক্তারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক সুবাস চন্দ্র বর্মণ ও আফতাবুজ্জামান রিগ্যান ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার এবং নিহত সিদ্দিকা আক্তারের সুরতহাল প্রস্তুত করে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা