সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:০০:১২ পূর্বাহ্ন
সার্কিট হাউজের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের বিভিন্ন জেলায় সরকারি সার্কিট হাউজে থাকার জন্য নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বাজেট ও পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) লুবনা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ও গাজীপুর জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলোর সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক থেকে তিন দিনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ২০০ টাকা। আর অন্যান্য শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ১৫০ টাকা। আর দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের এক থেকে সর্বোচ্চ তিন দিনের জন্য নতুন ভাড়া দৈনিক ২৫০ টাকা। আর অন্যান্য শহরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজে শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া ২৫০ টাকা এবং অন্যান্য শহরের জন্য ২০০ টাকা। সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া ৭৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৬০০ টাকা। দুই শয্যার রুম চার থেকে ৭ দিনের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের ভাড়া ৪৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৩৫০ টাকা। আর দুই শয্যার রুমে সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের জন্য সার্কিট হাউজে ভাড়া ১০০০ টাকা এবং সাধারণ শহরে ৮০০ টাকা। আর বেসরকারি ব্যক্তিদের সব শহরের সার্কিট হাউজে এক শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া এক হাজার ৫০০ টাকা ও দুই শয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া দিতে হবে ১ হাজার ৮০০ টাকা। প্রসঙ্গত, ২০১২ সালের পর এই প্রথম সার্কিট হাউজের ভাড়া বাড়ালো সরকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প