সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সরকারকে এখনই নির্বাচনের রূপরেখা দিতে হবে : জামায়াতের নায়েবে আমির

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০১:১০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০১:১০:০২ পূর্বাহ্ন
সরকারকে এখনই নির্বাচনের রূপরেখা দিতে হবে : জামায়াতের নায়েবে আমির
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এখনই নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসকল বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। শুক্রবার (১ নভেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী টিএ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি। প্রথমদিন থেকেই এই সরকারকে ফেল করাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র চলছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যারা জালেম, লুটেরা, ক্ষমতার অপব্যবহারকারী, যারা অবৈধ শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশকে সকল প্রকার জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আব্দুর রব, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যাপক মো. লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪