সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
জামালগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশ

প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৯:১৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৯:১৬:০২ পূর্বাহ্ন
প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে
স্টাফ রিপোর্টার :: স্বৈরাচার শেখ হাসিনার সরকারের দীর্ঘ শাসনামলে দেশের সবগুলো অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও প্রশাসনের সকল স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। গত ১৫ বছরে বিচারবহির্ভূত প্রতিটি হত্যার বিচার করতে হবে। এমতাবস্থায় সকল অঙ্গনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে তার কাক্সিক্ষত গন্তব্যে নিয়ে যেতে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আপনাদের এলাকার সন্তান, দেশ বিদেশের পরিচিত মুখ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ আপনাদের আশা আকাক্সক্ষা পূরণে কাজ করে যাবেন। বৃহঃপতিবার দুপুরে (৩১ অক্টোবর) জামালগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে উপজেলার সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় গণসমাবেশের অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা জমিয়তে শাখা সভাপতি মাওলানা শায়খ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা মাছরুফ আহমদের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্মমহাসচিব ও সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়ত সেক্রেটারি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা খুরশেদ আলম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা কাউসার আহমদ, মাওলানা ত্বাহা হোসাইন, খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতী তৌহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স