সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন

পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না সরকার

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৪২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৪২:৩৯ পূর্বাহ্ন
পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় না সরকার
সুনামকণ্ঠ ডেস্ক :: আঞ্চলিক পরিচালক তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরের সঙ্গে সরাসরি কাজ করার আগ্রহ প্রকাশ করে ডব্লিউএইচও’কে চিঠিও দিয়েছে বাংলাদেশ। বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি সচিব অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের এ তথ্য জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দুর্নীতির দায়ে অভিযুক্ত বলেও অপূর্ব জাহাঙ্গীর দাবি করেন। গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচও’র আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, গণহত্যার অভিযোগ তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এর মধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে সায়মা ওয়াজেদ পুতুলকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন