সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও স্থান নেই বাংলাদেশে: ড. ইউনূস

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৬:১৯ পূর্বাহ্ন
শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও স্থান নেই বাংলাদেশে: ড. ইউনূস
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনও স্থান পাবে না বাংলাদেশে। এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ‘ফ্যাসিজমের সব বৈশিষ্ট্য’ আওয়ামী লীগ প্রদর্শন করেছে বলেও তিনি উল্লেখ করেন। বুধবার (৩০ অক্টোবর) পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস বলেন, আপাতত এখানে তার (শেখ হাসিনা) কোনও স্থান নেই। বাংলাদেশে আওয়ামী লীগের কোনও স্থান নেই। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দেশের জনগণ, রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছুকেই নিয়ন্ত্রণ করেছে। একটি গণতান্ত্রিক দেশে এরকম ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকতে পারে না। ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে ড. ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার আপাতত সে চেষ্টা করছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেছেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছ। রায় হওয়ার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। চলতি মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকা- ও শেখ হাসিনার ১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের অভিযোগ এনেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও মানবাধিকার সংগঠনগুলো। দল হিসেবে আওয়ামী লীগ পুরো ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। তবে তারা (অন্তর্বর্তী সরকার) যেহেতু কোনও ‘রাজনৈতিক সরকার’ নন, তাই দলটির ভাগ্য নির্ধারণের দায়িত্ব নেবে না। আওয়ামী লীগ ভবিষ্যৎ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু