সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

আ.লীগ-জাপাসহ ১১ দলের কার্যক্রম নিয়ে করা রিট প্রত্যাহার

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০১:০৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০১:০৫:১৫ পূর্বাহ্ন
আ.লীগ-জাপাসহ ১১ দলের কার্যক্রম নিয়ে করা রিট প্রত্যাহার
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ (এরশাদ) ১১টি রাজনৈতিক দলকে কর্মকা- চালানোর অনুমতি না দিতে এবং আওয়ামী লীগ আমলের তিন জাতীয় নির্বাচন বাতিল চেয়ে করা রিট প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চে মঙ্গলবার (২৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আইনজীবী আহসানুল করীম। এরপর আদালত দুটি রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। আইনজীবী জানান, আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কার্যক্রম ও ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে দায়ের করা দুটি রিট না চালানোর কথা জানিয়েছেন সমন্বয়করা। এর আগে সোমবার (২৮ অক্টোবর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ স¤পাদক সারজিস আলম ও মো. হাসিবুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল হক রিট দুটি করেন। এরপর আজ সার্জিস আলম ও হাসনাতরা রিট চালাবেন না বলে আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন। রিটে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপিসহ ১১টি দলকে কর্মকা- চালানোর অনুমতি না দিতে নির্দেশনা চাওয়া হয়। এ বিষয়ে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয় রিটে। এছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে অন্য একটি রিটও করেন তারা। রিটে আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকা- চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছিল। রিট আবেদনে নির্বিচার মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অভিযোগ আনা হয়েছিল দলগুলোর বিরুদ্ধে। এক রিটে নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য আওয়ামী লীগসহ ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে ১১টি দলের সব ধরনের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ থেকে দলগুলোকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আবেদন করা হয় রিটে। অপর রিটে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, ওই তিনটি নির্বোচনের পর জারি করা গেজেট কেন বাতিল করা হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়। রিটে ওই তিন নির্বাচনে সংসদ সদস্য হয়ে প্লট বরাদ্দ পাওয়া, ডিউটি ফ্রি গাড়ি আমদানিতে কাস্টম বেনিফিটসহ প্রদত্ত সুযোগ-সুবিধা বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মেও রুল জারির আবেদন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর