সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

নারীর এগিয়ে চলা প্রকল্পের সভা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৭:২৪ পূর্বাহ্ন
নারীর এগিয়ে চলা প্রকল্পের সভা
তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুরে নারী অধিকার ও সুরক্ষা বিষয়ক স্থানীয় চিত্র উপস্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নারীপক্ষ ‘নারীর এগিয়ে চলা প্রকল্প আয়োজিত’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবুল হাসেম। নারীর এগিয়ে চলা প্রকল্প সমন্বয়কারী কে.এ.জাহান রুমীর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, শওকত হাসান, নারীনেত্রী সুষমা জাম্বিল প্রমুখ। এছাড়া সভায় লালঘাট, রাজাই, কড়াইগড়া ২০জন আদিবাসী তরুণ নারীনেত্রী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায়, তৃণমূলের নারীদের দাবিদাওয়া, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রীদের নিকট থেকে নারীর উপর সহিংসতা, নারীর স্বাস্থ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তথ্য সংগ্রহ করা হয়। এছাড়াও তথ্য বিশ্লেষণ প্রতিবেদন ২০২২ সাল থেকে পর্যায়ক্রমে বাস্তবায়িত কার্যক্রম, তরুণ নারীদের মাধ্যমে স্কুল কলেজ থেকে সংগ্রহ করা তথ্য, নারীর উপর সহিংসতা রোধে তরুণ নারীদের ভূমিকা ভিডিও ডকুমেন্টরি মাধ্যমে স্থানীয় প্রশাসনের নিকট উপস্থাপন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী