সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

মধ্যনগর বাজারের উন্মুক্ত ইজারা ডাক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৩:১১ পূর্বাহ্ন
মধ্যনগর বাজারের উন্মুক্ত ইজারা ডাক অনুষ্ঠিত
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ের কক্ষে উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজারটির উন্মুক্ত ইজারা ডাক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসন এই আয়োজন করে। এতে ১৭জন ব্যবসায়ী অংশ নেন। চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১২দিনের জন্য মধ্যনগর বাজারটির ইজারা মূল্য হয়েছে দুই লাখ ১৫ হাজার টাকা। উন্মুক্ত ইজারা ডাকে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন উপজেলার মধ্যনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তাজুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার ওসি সজীব রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আবুল বাশার, সাধারণ স¤পাদক আব্দুল কাইউম মজনু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, মধ্যনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম সরোয়ার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প