সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
জনউদ্যোগের সংবাদ সম্মেলন

হাওর সুরক্ষা ও পরিবেশবান্ধব পর্যটনের দাবি

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন
হাওর সুরক্ষা ও পরিবেশবান্ধব পর্যটনের দাবি
স্টাফ রিপোর্টার :: হাওর সুরক্ষা ও পরিবেশবান্ধব পর্যটনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু বলেন, গত কয়েক বছর ধরে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরকে ঘিরে পর্যটন বিকশিত হচ্ছে। শতাধিক বিলাসি হাউসবোট, নৌকা ও মানুষের জীবন এই খাতে জড়িত রয়েছে। তবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, হাওরে চলাচলরত পর্যটকবাহী নৌকা কোনো নীতিমালা না মানার কারণে ক্ষতির মুখে হাওর ও পর্যটন খাত। প্রশাসনের পক্ষ থেকে ‘পর্যটকবাহী নৌযান/ হাউসবোট ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৩’ প্রণয়ন করা হলেও তা কার্যকর হয়নি। তিনি বলেন, হাওরে প্রবেশ, চলাচলের পথ নির্ধারণ করা, অবাধে ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধ করা, সংরক্ষিত জায়গায় ইঞ্জিনবিহীন নৌকা নিশ্চিত করা, পলিথিন. প্লাস্টিক ফেলা রোধ ও বন্ধকরণের জন্য জনসচেতনতামূলক লিফলেট, সাইনবোর্ড গুরুত্বপূর্ণ স্থানে লাগানোর ব্যবস্থা করা, প্রতিটি নৌযানে বর্জ্য/ মল রাখার ও পরিবেশবান্ধব উপায়ে নির্দিষ্ট সেফটিক নির্গমন নিশ্চিত করা, ট্যাকেরঘাট এলাকা বা সুবিধা মতো স্থানে বর্জ্য / মল ফেলার জায়গা নির্ধারণ ও ধ্বংস বা রিসাইকেলিংয়ের ব্যবস্থা করা, সেফটিক ট্যাংক থেকে বর্জ্য/ মল অপসারণের ব্যবস্থা নিশ্চিত করা, হাওরে যারা বোতল, পলিথিন, প্লাস্টিক ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করা ও হাওরে বনায়নের জন্য হিজল-করচ ও উপযোগী গাছ রোপণের দাবি করা হয়। এছাড়াও প্রশাসনের ‘পর্যটকবাহী নৌযান / হাউসবোট ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৩’ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য অ্যাড. খলিল রহমান, জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি