সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই
জনউদ্যোগের সংবাদ সম্মেলন

হাওর সুরক্ষা ও পরিবেশবান্ধব পর্যটনের দাবি

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৭:৪৬ পূর্বাহ্ন
হাওর সুরক্ষা ও পরিবেশবান্ধব পর্যটনের দাবি
স্টাফ রিপোর্টার :: হাওর সুরক্ষা ও পরিবেশবান্ধব পর্যটনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু বলেন, গত কয়েক বছর ধরে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরকে ঘিরে পর্যটন বিকশিত হচ্ছে। শতাধিক বিলাসি হাউসবোট, নৌকা ও মানুষের জীবন এই খাতে জড়িত রয়েছে। তবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, হাওরে চলাচলরত পর্যটকবাহী নৌকা কোনো নীতিমালা না মানার কারণে ক্ষতির মুখে হাওর ও পর্যটন খাত। প্রশাসনের পক্ষ থেকে ‘পর্যটকবাহী নৌযান/ হাউসবোট ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৩’ প্রণয়ন করা হলেও তা কার্যকর হয়নি। তিনি বলেন, হাওরে প্রবেশ, চলাচলের পথ নির্ধারণ করা, অবাধে ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধ করা, সংরক্ষিত জায়গায় ইঞ্জিনবিহীন নৌকা নিশ্চিত করা, পলিথিন. প্লাস্টিক ফেলা রোধ ও বন্ধকরণের জন্য জনসচেতনতামূলক লিফলেট, সাইনবোর্ড গুরুত্বপূর্ণ স্থানে লাগানোর ব্যবস্থা করা, প্রতিটি নৌযানে বর্জ্য/ মল রাখার ও পরিবেশবান্ধব উপায়ে নির্দিষ্ট সেফটিক নির্গমন নিশ্চিত করা, ট্যাকেরঘাট এলাকা বা সুবিধা মতো স্থানে বর্জ্য / মল ফেলার জায়গা নির্ধারণ ও ধ্বংস বা রিসাইকেলিংয়ের ব্যবস্থা করা, সেফটিক ট্যাংক থেকে বর্জ্য/ মল অপসারণের ব্যবস্থা নিশ্চিত করা, হাওরে যারা বোতল, পলিথিন, প্লাস্টিক ফেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করা ও হাওরে বনায়নের জন্য হিজল-করচ ও উপযোগী গাছ রোপণের দাবি করা হয়। এছাড়াও প্রশাসনের ‘পর্যটকবাহী নৌযান / হাউসবোট ব্যবস্থাপনা নির্দেশিকা ২০২৩’ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য অ্যাড. খলিল রহমান, জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ