সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও

৭ জুয়াড়িকে বিনাশ্রম কারাদন্ড

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৮:২০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৮:২০:২৭ পূর্বাহ্ন
৭ জুয়াড়িকে বিনাশ্রম কারাদন্ড
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের পূর্ব পাশে থাকা গন্ডাবেড় হাওরে জুয়া খেলার অপরাধে সাতজন জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- ও একজন জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জুয়াড়ি রুমান মিয়া (২২) কে ১০দিনের ও জুয়াড়ি উত্তম দে (৩৫), হৃদয় মিয়া (২৬), হাইউল মিয়া (২৪), জালাল মিয়া (৩৫), মানিক মিয়া (২৭), বাপ্পী মিয়া (২০) কে সাতদিনের বিনাশ্রম কারাদ- এবং জুয়াড়ি জুয়েল মিয়া (১৯)কে ১০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ-পাওয়া ব্যক্তিদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে। সোমবার (২৮ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম নবজাগরণ যুবসংঘের ৩০ থেকে ৩৫ জন সদস্য স্থানীয় গন্ডাবেড় হাওর থেকে এই আটজন জুয়াড়িকে আটক করে পুলিশকে খবর দেন। ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান জুয়াড়িদেরকে এই দ- দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই বদিউজ্জামান, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, বৌলাম নবজাগরণ যুব সংঘের সভাপতি সাকিন শাহ প্রমুখ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ- পাওয়া জুয়াড়িদের কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স