সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

শান্তিগঞ্জ পিএফজি’র পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৮:১১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৮:১১:৫২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ পিএফজি’র পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শান্তিগঞ্জে পিএফজি-এর উদ্যোগে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শান্তিগঞ্জ পিএফজি’র আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর ও জাতীয় পার্টির সভাপতি মো. হারুন মিয়া’র সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম স¤পাদক পিএফজি’র পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক ও পিএফজি’র পিস অ্যাম্বাসেডর সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পিএফজি’র সমন্বয়কারী দোলন নারী তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়ক কুদরত পাশা। সভায় বিগত দিনের অর্জন তুলে ধরে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে পিএফজির পক্ষ থেকে ছাত্রজনতার বিপ্লবের পর মানববন্ধন, আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন, আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়। তারা সভায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পরিকল্পনা তৈরি করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএফজি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব ও সুজন’র সভাপতি মো. আবু সঈদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পদ্মা’র নির্বাহী পরিচাললক সাজ্জাদুর রহমান, পিএফজি সদস্য ইউপি সদস্য লিটন মিয়া, পিএফজি সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন, যুবদল নেতা ছৈয়দ আলম, পিএফজি সদস্য জয়ন্ত তালুকদার পুলটন, ইমাম হাফিজ মো. জিয়াউর রহমান, হাফিজ হাবিবুর রহমান, কেশব চন্দ্র দেব, মনোজ কান্তি ভট্টাচার্য্য, জেসমিন আক্তার, আলেয়া বেগম, শেফালী আক্তার, ফারজানা আক্তার শিউলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক মো. নুরুল হক, সাংগঠনিক স¤পাদক ছায়াদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক মান্নার মিয়া প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি