সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর পরই রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত : পরিবেশ উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৯:৫১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৯:৫১:৫৮ পূর্বাহ্ন
রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর পরই রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত : পরিবেশ উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর পরই রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। গোপনে কিছু হবে না। রবিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের জনদাবি থাকতেই পারে। রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না - ইস্যুটি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, আলোচনা হলেও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনকার রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের। বিপ্লব পরবর্তী এ সরকারের আদলের সাথে যায় না। রাজনৈতিক দলগুলো বলছে, রাষ্ট্রপতির অপসারণ রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। আমাদের সরকারের বক্তব্য হলো, রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করব। যত তাড়াতাড়ি এটা হবে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে। গোপনে কিছু হবে না। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির বক্তব্য দু’রকম বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, আন্দোলনকারীরা এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে। সরকারের প্রচেষ্টা হল, রাজনৈতিক ঐকমত্য গঠন করা। তারপরে সিদ্ধান্ত। অতি বিলম্ব হবে না। তাড়াহুড়ো করাও হবে না। রাষ্ট্রপতি ইস্যুতে কোন টাইম ফ্রেম নাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪